Skip to content

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থি কিছু না থাকিলে, এই আইনে - (১) ‘‘অধিভুক্ত মেডিকেল কলেজ বা ইনস্টিটিউট’’ অর্থ এই আইন, সংবিধি এবং বিধির বিধান অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত কোন মেডিকেল কলেজ বা ইনস্টিটিউট; (২) ‘‘অনুষদ’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদ; (৩) ‘‘ইনস্টিটিউট’’ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (৪) ‘‘একাডেমিক কাউন্সিল’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৫) ‘‘কর্তৃপক্ষ’’অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষ; (৬) ‘‘কর্মকর্তা’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা; (৭) ‘‘কর্মচারী’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মচারী; (৮) ‘‘কোষাধ্যক্ষ’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ; (৯) ‘‘চ্যান্সেলর’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; (১০) ‘‘ডিন’’ অর্থ কোন অনুষদের ডিন; (১১) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (১২) ‘‘প্রভোস্ট’’ অর্থ কোন শিক্ষার্থীনিবাসের প্রধান; (১৩) ‘‘প্রো-ভাইস-চ্যান্সেলর’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর; (১৪) ‘‘বিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (১৫) ‘‘বিভাগ’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ; (১৬) ‘‘বিশ্ববিদ্যালয়’’ অর্থ ধারা ৪ এর অধীন স্থাপিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়; (১৭) ‘‘ভাইস-চ্যান্সেলর’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর; (১৮) ‘‘মঞ্জুরী কমিশন’’ অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President”s Order No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh; (১৯) ‘‘মঞ্জুরী কমিশন আদেশ’’ অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (President”s Order No. 10 of 1973); (২০) ‘‘রেজিস্ট্রার’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (২১) ‘‘শিক্ষক’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত কোন ব্যক্তিও ইহার অন্তর্ভুক্ত হইবেন; (২২) ‘‘শিক্ষার্থীনিবাস’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘবদ্ধ জীবন এবং সহশিক্ষাক্রমিক শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণাধীন শিক্ষার্থীনিবাস; (২৩) ‘‘সিন্ডিকেট’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (২৪) ‘‘সংবিধি’’ অর্থ এই আইনের অধীন প্রণীত সংবিধি; (২৫) ‘‘সংস্থা’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন সংস্থা।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬