Skip to content

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬

ধারা ২২একাডেমিক কাউন্সিল

বলবৎ

ধারা ২২

22. একাডেমিক কাউন্সিল (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একাডেমিক কাউন্সিল গঠিত হইবে, যথা : - (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলরগণ; (গ) কোষাধ্যক্ষ; (ঘ) সকল ডিন; (ঙ) ভাইস-চ্যান্সেলর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কর্তৃক মনোনীত একজন অধ্যাপক; (চ) খ্যাতনামা চিকিৎসা বিজ্ঞানীদের মধ্য হইতে চ্যান্সেলর কর্তৃক মনোনীত ২ (দুই) জন ব্যক্তি; (ছ) সকল বিভাগের প্রধানগণ; (জ) অধিভুক্ত মেডিকেল কলেজসমূহের অধ্যক্ষগণের মধ্য হইতে চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৪ (চার) জন অধ্যক্ষ; (ঝ) অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউটসমূহের, যদি থাকে, পরিচালকগণের মধ্য হইতে চ্যান্সেলর কর্তৃক মনোনীত ২ (দুই) জন পরিচালক; (ঞ) পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), স্বাস্থ্য অধিদপ্তর; (ট) রেজিস্ট্রার, যিনি ইহার সচিবও হইবেন। (২) একাডেমিক কাউন্সিলের যে কোন মনোনীত সদস্য মনোনয়নের তারিখ হইতে ২ (দুই) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাঁহার স্থলাভিষিক্ত সদস্য কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি সদস্য পদে বহাল থাকিবেন: আরও শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি না থাকেন, তাহা হইলে তিনি একাডেমিক কাউন্সিলের সদস্য পদেও থাকিতে পারিবেন না।

End of ধারা ২২.

সূচিপত্র দেখুন: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬