Skip to content

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬

ধারা ৪০বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি

বলবৎ

ধারা ৪০

40. বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে ভর্তি (১) এই আইন এবং সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা শাস্ত্রের যে কোন বিষয়ে স্নাতকোত্তর, নার্সিং এ স্নাতক ও স্নাতকোত্তর এবং অন্যান্য পাঠক্রমে শিক্ষার্থী ভর্তি, একাডেমিক কাউন্সিলের ভর্তি কমিটি কর্তৃক প্রণীত নীতিমালা দ্বারা, পরিচালিত হইবে। (২) বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত কোন মেডিকেল কলেজ অথবা সমপর্যায়ের কোন চিকিৎসা প্রতিষ্ঠান হইতে স্নাতক পর্যায়ের কোন ডিগ্রি না থাকিলে কোন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর কোর্সে ভর্তি হইতে পারিবে না।

End of ধারা ৪০.

সূচিপত্র দেখুন: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬