রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘অর্গানোগ্রাম’’ অর্থ চ্যান্সেলর কর্তৃক অনুমোদিত অর্গানোগ্রাম; (২) ‘‘অনুষদ’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (৩) ‘‘অর্থ কমিটি’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (৪) ‘‘ইনস্টিটিউট’’ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (৫) ‘‘একাডেমিক কাউন্সিল’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৬) ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ এই আইনের ধারা ১৭ তে উল্লিখিত কোন কর্তৃপক্ষ; (৭) ‘‘কর্মকর্তা’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা; (৮) ‘‘কর্মচারী’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন কর্মচারী; (৯) ‘‘কেন্দ্র’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র; (১০) ‘‘চ্যান্সেলর’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; (১১) ‘‘ট্রেজারার’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার; (১২) ‘‘ডরমেটরি’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবিবাহিত শিক্ষকদের অস্থায়ী আবাস; (১৩) ‘‘ডিন’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদের ডিন; (১৪) ‘‘পরিচালক’’ অর্থ ইনস্টিটিউট বা কোন দপ্তরের পরিচালক; (১৫) ‘‘প্রক্টর’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; (১৬) ‘‘প্রভোস্ট’’ অর্থ কোন শিক্ষার্থীনিবাসের প্রধান; (১৭) ‘‘পরিকল্পনা ও উন্নয়ন কমিটি’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটি; (১৮) ‘‘পরীক্ষা নিয়ন্ত্রক’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক; (১৯) ‘‘প্রবিধান’’ অর্থ ধারা ৩৯ এর অধীন প্রণীত প্রবিধান; (২০) ‘‘প্রো-ভাইস চ্যান্সেলর’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর; (২১) ‘‘বিভাগ’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ; (২২) ‘‘বিভাগীয় চেয়ারম্যান’’ অর্থ কোন বিভাগের চেয়ারম্যান; (২৩) ‘‘বিশ্ববিদ্যালয়’’ অর্থ ধারা ৩ এর অধীন স্থাপিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ; (২৪) ‘‘বিশ্ববিদ্যালয় বিধি’’ অর্থ ধারা ৩৮ এর অধীন প্রণীত বিধি; (২৫) ‘‘বোর্ড অব গভর্নরস’’ অর্থ ইনস্টিটিউটের বোর্ড অব গভর্নরস; (২৬) ‘‘ভাইস চ্যান্সেলর’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর; (২৭) ‘‘মঞ্জুরী কমিশন’’ অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O. No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh; (২৮) ‘‘মঞ্জুরী কমিশন আদেশ’’ অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O. No. 10 of 1973); (২৯) ‘‘রেজিস্ট্রার’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (৩০) ‘‘রেজিস্টারভুক্ত গ্র্যাজুয়েট’’ অর্থ আইনের বিধান অনুযায়ী রেজিস্টারভুক্ত গ্র্যাজুয়েট; (৩১) ‘‘শিক্ষক’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক বা প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোন ব্যক্তি; (৩২) ‘‘শিক্ষার্থী’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত কোন শিক্ষার্থী; (৩৩) ‘‘শিক্ষার্থীনিবাস’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘবদ্ধ জীবন এবং সহশিক্ষাক্রমিক শিক্ষাদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণাধীন আবাসস্থল; (৩৪) ‘‘সিনেট’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের সিনেট; (৩৫) ‘‘সিন্ডিকেট’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (৩৬) ‘‘সংবিধি’’ অর্থ ধারা ৩৭ এর অধীনে প্রণীত সংবিধি; এবং (৩৭) ‘‘সংস্থা’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন সংস্থা।