Skip to content

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬

ধারা ৩১অর্থ কমিটি

বলবৎ

ধারা ৩১

31. অর্থ কমিটি (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা:- (ক) ট্রেজারার, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) রেজিস্ট্রার; (গ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত ১ (এক) জন ডিন; (ঘ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ২ (দুই) জন শিক্ষক; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন সিন্ডিকেট সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (চ) সরকার কর্তৃক মনোনীত ২ (দুই) জন পরিকল্পনাবিদ বা অর্থ বিশারদ; (ছ) মঞ্জুরী কমিশনের ১ (এক) জন প্রতিনিধি, পরিচালক পদমর্যাদার নিম্নে নহেন; (জ) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী; এবং (ঝ) পরিচালক (অর্থ ও হিসাব), যিনি উহার সচিবও হইবেন। (২) ট্রেজারার কমিটির সভা আহবান করিবেন ও সভাপতিত্ব করিবেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। (৩) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন : তবে শর্ত থাকে যে, কোন সদস্য যে কোন সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পদত্যাগ পত্র পেশ করিতে পারিবেন। (৪) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সদস্য পদে বহাল থাকিবেন: তবে শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি না থাকেন, তাহা হইলে অর্থ কমিটির সদস্য পদেও অধিষ্ঠিত থাকিতে পারিবেন না।

End of ধারা ৩১.

সূচিপত্র দেখুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন, ২০১৬