[ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ] আইন, ২০১৬
ধারা ১৯সিন্ডিকেট
ধারা ১৯
19. সিন্ডিকেট (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে সিন্ডিকেট গঠিত হইবে, যথা: (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) সচিব, শিক্ষা মন্ত্রণালয়; (ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়; (ঙ) সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; (চ) সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; (ছ) সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; (জ) সিন্ডিকেট কর্তৃক পালাক্রমে মনোনীত ২ (দুই) জন ডিন; (ঝ) ট্রেজারার; (ঞ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক মনোনীত পূর্ণকালীন সদস্য পদমর্যাদার ১ (এক) জন প্রতিনিধি; (ট) সরকার কর্তৃক মনোনীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান বা প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক গবেষণা বা শিল্প প্রতিষ্ঠান বা তথ্য-প্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বা পেশাজীবী সংগঠনের প্রতিনিধি হইতে একজন প্রতিনিধি; (ঠ) সভাপতি, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি); (ড) চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৩ (তিন) জন বিশিষ্ট শিক্ষাবিদ যাহাদের মধ্যে অন্যূন ১ (এক) জন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান বা প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক বিশিষ্ট শিক্ষাবিদ হইবেন; (ঢ) ভাইস-চ্যান্সেলর কর্তৃক মনোনীত বাংলাদেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের ১ (এক) জন প্রথিতযশা অধ্যাপক; (ণ) একাডেমিক কাউন্সিল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকগণের মধ্য হইতে মনোনীত ২ (দুই) জন অধ্যাপক; এবং (ত) রেজিস্ট্রার, যিনি ইহার সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর অধীন মনোনীত সদস্যগণ ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, তাহার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি তাহার পদে বহাল থাকিবেন: আরো শর্ত থাকে যে, কোন সদস্য যে পদ বা গবেষণা প্রতিষ্ঠান হইতে মনোনীত হইয়াছিলেন তিনি যদি সেই পদ বা প্রতিষ্ঠানে না থাকেন তাহা হইলে তিনি সিন্ডিকেটের সদস্যপদে অধিষ্ঠিত থাকিবেন না।
সূচিপত্র দেখুন: [ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ] আইন, ২০১৬