[ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ] আইন, ২০১৬
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘অনুষদ’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) ‘‘অর্থ কমিটি’’ অর্থ এই আইনের ধারা ২৯ এ উল্লিখিত সদস্যগণের সমন্বয়ে গঠিত কমিটি; (৩) ‘‘ইনস্টিটিউট’’ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বা স্থাপিত কোন ইনস্টিটিউট; (৪) ‘‘একাডেমিক কাউন্সিল’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৫) ‘‘কর্তৃপক্ষ’’ অর্থ এই আইনের ধারা ১৮ এ উল্লিখিত কোন কর্তৃপক্ষ; (৬) ‘‘কর্মকর্তা’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা; (৭) ‘‘কর্মচারী’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কর্মচারী; (৮) ‘‘কেন্দ্র’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র; (৯) ‘‘গবেষক’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত গবেষক; (১০) ‘‘চ্যান্সেলর’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর; (১১) ‘‘ট্রেজারার’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার; (১২) ‘‘ডিন’’ অর্থ অনুষদের ডিন; (১৩) ‘‘প্রক্টর’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর; (১৪) ‘‘প্রবিধান’’ অর্থ এই আইনের ধারা ৩৯ এর অধীন প্রণীত প্রবিধান; (১৫) ‘‘প্রভোস্ট’’ অর্থ কোন শিক্ষার্থীনিবাসের প্রধান; (১৬) ‘‘প্রো-ভাইস চ্যান্সেলর’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর; (১৭) ‘‘পরিকল্পনা ও উন্নয়ন কমিটি’’ অর্থ এই আইনের ধারা ৩১-এ উল্লিখিত সদস্যগণের সমন্বয়ে গঠিত কমিটি; (১৮) ‘‘বিজনেস ইনকিউবেটর সেন্টার’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের বিজনেস ইনকিউবেটর সেন্টার যাহা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসাবে গড়িয়া তুলিবার লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের সকল সহযোগিতা প্রদান করিবে; (১৯) ‘‘বিভাগ’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ; (২০) ‘‘বিভাগীয় চেয়ারম্যান’’ অর্থ কোন বিভাগের চেয়ারম্যান; (২১) ‘‘বিশ্ববিদ্যালয়’’ অর্থ এই আইনের ধারা ৩-এর অধীনে স্থাপিত [ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ]; (২২) ‘‘বিশ্ববিদ্যালয় বিধি’’ অর্থ এই আইনের ধারা ৩৮ এর অধীন প্রণীত বিধি; (২৩) ‘‘ভাইস-চ্যান্সেলর’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর; (২৪) ‘‘মঞ্জুরী কমিশন’’ অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O.No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission of Bangladesh; (২৫) ‘‘মঞ্জুরী কমিশন আদেশ’’ অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O.No. 10 of 1973); (২৬) ‘‘রেজিস্ট্রার’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার; (২৭) ‘‘শিক্ষক’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং বিশ্ববিদ্যালয় কর্তৃক শিক্ষক হিসাবে স্বীকৃত অন্য কোন ব্যক্তি; (২৮) ‘‘শিক্ষার্থী’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা কার্যক্রমে নিবন্ধিত কোন শিক্ষার্থী; (২৯) ‘‘শিক্ষার্থীনিবাস’’ অর্থ বিশ্ববিদ্যালয় বিধি দ্বারা নির্ধারিত শিক্ষার্থীদের সংঘবদ্ধ জীবন এবং শিক্ষা সহায়ক কার্যাবলির জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণাধীন আবাসস্থল; (৩০) ‘‘সিন্ডিকেট’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট; (৩১) ‘‘সংবিধি’’ অর্থ এই আইনের ধারা ৩৭ এর অধীন প্রণীত সংবিধি; এবং (৩২) ‘‘সংস্থা’’ অর্থ বিশ্ববিদ্যালয়ের কোন সংস্থা।
সূচিপত্র দেখুন: [ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ] আইন, ২০১৬