[ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ] আইন, ২০১৬
ধারা ২৯অর্থ কমিটি
ধারা ২৯
29. অর্থ কমিটি (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে র্অ কমিটি গঠিত হইবে, যথা:- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) প্রো-ভাইস-চ্যান্সেলর; (গ) ট্রেজারার; (ঘ) রেজিস্ট্রার; (ঙ) একাডেমিক কাউন্সিল কর্তৃক মনোনীত ২ (দুই) জন সদস্য, যাহারা এই বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত রহিয়াছেন; (চ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত ১ (এক) জন সিন্ডিকেট সদস্য, যিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে নিয়োজিত নহেন; (ছ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ১ (এক) জন প্রতিনিধি, যাহার পদমর্যাদা বিভাগীয় চেয়ারম্যানের নিম্নে নহে; (জ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত ১ (এক) জন পরিকল্পনাবিদ বা অর্থ-বিশারদ; (ঝ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ১ (এক) জন প্রতিনিধি; (ঞ) শিক্ষা মন্ত্রণালয়ের ১ (এক) জন প্রতিনিধি, যাহার পদমর্যাদা যুগ্ম-সচিবের নীচে নহে; এবং (ত) পরিচালক (অর্থ ও হিসাব), যিনি ইহার সচিবও হইবেন। (২) পরিচালক (অর্থ ও হিসাব) সভাপতির অনুমোদনক্রমে, অর্থ কমিটির সভা আহবান করিবেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন। (২) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য ২ (দুই) বৎসর মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্ত থাকে যে, কোন সদস্য যে কোন সময় সভাপতিকে উদ্দেশ্য করিয়া তাহার স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন। (৪) অর্থ কমিটির কোন মনোনীত সদস্য মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার স্থলাভিষিক্ত ব্যক্তি কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, যে পদ বা প্রতিষ্ঠান হইতে তিনি মনোনীত হইয়াছিলেন সেই পদ বা প্রতিষ্ঠানে যদি তিনি না থাকেন, তাহা হইলে তিনি অর্থ কমিটির পদেও অধিষ্ঠিত থাকিবেন না।
সূচিপত্র দেখুন: [ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ] আইন, ২০১৬