Skip to content

[ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ] আইন, ২০১৬

ধারা ৪৯কার্যধারায় বৈধতা, ইত্যাদি

বলবৎ

ধারা ৪৯

49. কার্যধারায় বৈধতা, ইত্যাদি কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইনস্টিটিউট বা কোন সংস্থার কোন কার্য ও কার্যধারা কেবলমাত্র উহার কোন পদের শূন্যতা বা উক্ত পদে নিযুক্ত বা মনোনয়ন সংক্রান্ত ব্যর্থতা বা ত্রুটির কারণে অথবা উক্ত কর্তৃপক্ষ বা সংস্থার গঠনের ব্যাপারে অন্য কোন প্রকার ত্রুটির জন্য অবৈধ হইবে না কিংবা তদ্‌সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না।

End of ধারা ৪৯.

সূচিপত্র দেখুন: [ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ] আইন, ২০১৬