Skip to content

যুবকল্যাণ তহবিল আইন, ২০১৬

ধারা ৬বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি

বলবৎ

ধারা ৬

6. বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি (১) বোর্ডের দায়িত্ব ও কার্যাবলি হইবে নিম্নরূপ, যথা :- (ক) এই আইনের অধীন অনুদান বা পুরস্কার প্রদানের নিমিত্ত নীতিমালা প্রণয়ন; (খ) সিলেকশন কমিটির সুপারিশক্রমে - (অ) বিভিন্ন যুবসংগঠনকে প্রকল্পভিত্তিক অনুদান প্রদান; এবং (আ) সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য যুবদেরকে পুরস্কার প্রদান; (গ) তহবিলের অর্থ হইতে ব্যয় অনুমোদন; এবং (ঘ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, যুবদের বা যুব সংগঠনের কল্যাণে প্রয়োজনীয় অনুরূপ অন্য যে কোন কার্য করা। (২) বোর্ড কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সচিব দায়ী থাকিবেন।

End of ধারা ৬.

সূচিপত্র দেখুন: যুবকল্যাণ তহবিল আইন, ২০১৬