Skip to content

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন, ২০১৬

ধারা ১৩ভূমি অধিগ্রহণ, ইত্যাদি

বলবৎচতুর্থ অধ্যায় ভূমি অধিগ্রহণ, প্রবেশ, ইত্যাদি

চতুর্থ অধ্যায় ভূমি অধিগ্রহণ, প্রবেশ, ইত্যাদি

ধারা ১৩

13. ভূমি অধিগ্রহণ, ইত্যাদি (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষের কোন ভূমি প্রয়োজন হইলে উহা জনস্বার্থে প্রয়োজন বলিয়া বিবেচিত হইবে এবং এতদুদ্দেশ্যে উহা Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (Ordinance No. II of 1982) এর বিধান মোতাবেক অধিগ্রহণ করা যাইবে। (২) কর্তৃপক্ষ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট অধিগ্রহণকৃত কোন ভূমি ইজারা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করিলে, এতদ্‌সংক্রান্ত আইন, বিধিমালা, নীতিমালা বা নির্দেশিকা অনুসরণে অস্থায়ী ভিত্তিতে ইজারা প্রদান করিতে পারিবে।

End of ধারা ১৩.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন, ২০১৬