বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন, ২০১৬
ধারা ৬পরিচালনা ও প্রশাসন
বলবৎ
দ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, পরিচালনা, বোর্ড গঠন, ইত্যাদি
ধারা ৬
6. পরিচালনা ও প্রশাসন (১) কর্তৃপক্ষের কার্যক্রম পরিচালনা ও প্রশাসন বোর্ডের উপর ন্যস্ত থাকিবে। (২) বোর্ড উহার কার্যাবলী সম্পাদনের ক্ষেত্রে, সরকার কর্তৃক, সময় সময়, প্রদত্ত নির্দেশনা অনুসরণ করিবে।