রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) আইন, ২০১৬
ধারা ৮বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা, ইত্যাদি
বলবৎ
ধারা ৮
8. বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা, ইত্যাদি (১) বাহিনীর কোনো কর্মকর্তা বা সদস্যের নিকট যদি প্রতীয়মান হয় যে, কোনো ব্যক্তি এই আইনের অধীন অপরাধে জড়িত রহিয়াছেন, তাহা হইলে তিনি উক্ত ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেফতার করিতে পারিবেন। (২) সাব-ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নের বাহিনীর কোনো সদস্য উপ-ধারা (১) এর অধীন কোনো ব্যক্তিকে গ্রেফতার করিলে অনতিবিলম্বে তাহাকে নিকটবর্তী বাহিনীর কর্মকর্তার নিকট হাজির করিতে হইবে।