রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬
ধারা ৫অন্যান্য সুবিধা
ধারা ৫
5. অন্যান্য সুবিধা (১) এই আইনের অধীন অবসরভাতার প্রাধিকার অর্জনকারী সাবেক রাষ্ট্রপতিগণ নিম্নবর্ণিত সুবিধাসমূহ প্রাপ্য হইবেন, যথা :- (ক) একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ড্যান্ট এবং দাপ্তরিক ব্যয়, যাহার মোট বাৎসরিক পরিমাণ, সময়ে সময়ে, সরকার কর্তৃক নির্ধারিত হইবে; (খ) একজন মন্ত্রীর প্রাপ্য চিকিৎসা-সুবিধাদির সমপরিমাণ চিকিৎসা-সুবিধাদি; (গ) সরকারি অনুষ্ঠানসমূহে যোগদানের জন্য বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহার; (ঘ) আবাসস্থলে একটি টেলিফোন সংযোগ এবং সরকার কর্তৃক, সময়ে সময়ে, নির্ধারিত সীমা পর্যন্ত উহার বিল পরিশোধ হইতে অব্যাহতি; (ঙ) একটি কূটনৈতিক পাসপোর্ট; এবং (চ) দেশের অভ্যন্তরে ভ্রমণকালে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থান। (২) উপ-ধারা (১)-এর দফা (খ), (ঙ) ও (চ)-তে বর্ণিত সুবিধাদি পাইবার অধিকারী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বা, ক্ষেতমত, স্বামীও উক্ত সুবিধাদি প্রাপ্য হইবেন।
সূচিপত্র দেখুন: রাষ্ট্রপতির অবসরভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন, ২০১৬