Skip to content

বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬

ধারা ১৭আপিল

বলবৎ

ধারা ১৭

17. আপিল (১) কোন এনজিও বা ব্যক্তি এই আইনের অধীন ব্যুরো কর্তৃক প্রদত্ত কোন আদেশ দ্বারা সংক্ষুব্ধ হইলে উক্তরূপ আদেশ প্রদানের [৪৫ (পঁয়তাল্লিশ) দিনের] মধ্যে সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বরাবর আপিল করিতে পারিবেন এবং সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, আপিল কর্তৃপক্ষ হিসাবে গণ্য হইবেন : তবে শর্ত থাকে যে, যুক্তিসঙ্গত কারণে উক্ত [৪৫ (পঁয়তাল্লিশ) দিনের] মধ্যে আপিল করিতে ব্যর্থ হইলে সেইক্ষেত্রে আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে আপিল কর্তৃপক্ষ আপিল দায়েরের সময় অনধিক [১৫ (পনেরো) দিন] বর্ধিত করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন আপিল গ্রহণ বা প্রাপ্তির ৪৫ (পঁয়তাল্লিশ) [দিনের] মধ্যে আপিল নিষ্পত্তি করিতে হইবে। (৩) আপিল কর্তৃপক্ষ ব্যুরো কর্তৃক প্রদত্ত যে কোন আদেশ বহাল, বাতিল অথবা সংশোধন করিতে পারিবে। (৪) উপ-ধারা (৩) এর অধীন প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।

  1. 9. “৪৫ (পঁয়তাল্লিশ) দিনের” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি “৩০ (ত্রিশ) কর্ম দিবসের” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৫৪ নং আইন) এর ০৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (১১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কার্যকর)।
  2. 10. “১৫ (পনেরো) দিন” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি “১৫ (পনেরো) কর্ম দিবস” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৫৪ নং আইন) এর ০৯(খ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (১১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কার্যকর)।
  3. 11. “দিনের” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি “কর্মদিবসের” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৫৪ নং আইন) এর ০৯(গ) ধারাবলে প্রতিস্থাপিত যাহা (১১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কার্যকর)।

End of ধারা ১৭.

সূচিপত্র দেখুন: বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন আইন, ২০১৬