Skip to content

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন, ২০১৬

ধারা ১৪কোরের অধীন ডিভিশনসমূহ

বলবৎ

ধারা ১৪

14. কোরের অধীন ডিভিশনসমূহ (১) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের অধীন নিম্নবর্ণিত ০২(দুই)টি ডিভিশন থাকিবে, যথা:- (ক) সিনিয়র ডিভিশন- যাহাদের তালিকাভুক্তি হইবে কোন স্বীকৃত মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের এসএসসি তদূর্ধ্ব বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীগণের মধ্য হইতে; (খ) জুনিয়র ডিভিশন- যাহাদের তালিকাভুক্তি হইবে কোন স্বীকৃত বিদ্যালয়ের অনূর্ধ্ব এসএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীগণের মধ্য হইতে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত প্রতিটি ডিভিশনকে মহাপরিচালক, প্রয়োজনে, নারী ও পুরুষ উপ-ডিভিশনে বিভক্ত করিয়া গঠন করিতে পারিবেন।

End of ধারা ১৪.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন, ২০১৬