Skip to content

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬

ধারা ১০ট্রাস্টের তহবিল

বলবৎ

ধারা ১০

10. ট্রাস্টের তহবিল (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট তহবিল’ নামে ট্রাস্টের একটি তহবিল থাকিবে। (২) নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ দ্বারা তহবিল গঠিত হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান বা মঞ্জুরি; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোনো বিদেশি সরকার, সংস্থা বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান; (গ) স্থানীয় কর্তৃপক্ষ, সংবিধিবদ্ধ সংস্থা অথবা অনুরূপ সংস্থা কর্তৃক প্রদত্ত মঞ্জুরি; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে ব্যক্তি বা সমিতি বা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অনুদান; বা (ঙ) তহবিলের অর্থ বিনিয়োগ হইতে অর্জিত মুনাফা। (৩) ট্রাস্টের তহবিল যে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত পদ্ধতিতে উহা পরিচালনা করিতে হইবে। (৪) ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিবের স্বাক্ষরে তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবে। (৫) ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘমেয়াদী আমানত বা ফিক্সড ডিপোজিট হিসাবে ট্রাস্টের একটি রিজার্ভ ফান্ড সৃষ্টি করা যাইবে এবং উহা হইতে অর্জিত মুনাফা দ্বারা ট্রাস্টের উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং ট্রাস্টের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে। (৬) ট্রাস্টের কর্মচারীদের বেতন ও ভাতাদি এবং এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ট্রাস্টের কার্যাবলি পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য ব্যয় তহবিল হইতে নির্বাহ করা যাইবে। (৭) তহবিলের অর্থ সরকার কর্তৃক অনুমোদিত যে কোন খাতে বিনিয়োগ করা যাইবে। ব্যাখ্যা। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ‘তফসিলি ব্যাংক’ বলিতে (Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত ‘Scheduled Bank’।

End of ধারা ১০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন, ২০১৬