বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬
ধারা ১০কাউন্সিলের তহবিল
ধারা ১০
10. কাউন্সিলের তহবিল (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল তহবিল নামে কাউন্সিলের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা :- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন বিদেশি সরকার, সংস্থা, আন্তর্জাতিক সংস্থা বা ব্যক্তি হইতে প্রাপ্ত অনুদান; (গ) কোন স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) অন্য কোন উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) কাউন্সিলের তহবিলের অর্থ কাউন্সিল কর্তৃক অনুমোদিত কোন তফসিলী ব্যাংকে জমা রাখিতে হইবে এবং প্রবিধান দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল হইতে অর্থ উত্তোলন করা যাইবে। (৩) কাউন্সিলের তহবিল হইতে কাউন্সিলের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। ব্যাখ্যা এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে, ‘‘তফসিলী ব্যাংক’’ বলিতে Bangladesh Bank Order, 1972 (President’s Order No. 127 of 1972) এর article 2 (j) তে সংজ্ঞায়িত “Scheduled Bank” কে বুঝাইবে।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬