Skip to content

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬

ধারা ১৮স্বীকৃতি প্রত্যাহার

বলবৎ

ধারা ১৮

18. স্বীকৃতি প্রত্যাহার (১) নির্বাহী কমিটির কোন [সুপারিশের] ভিত্তিতে কাউন্সিলের নিকট যদি প্রতীয়মান হয় যে, - (ক) নার্সিং বা মিডওয়াইফারি শিক্ষা সংক্রান্ত ডিপ্লোমা বা স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতার কোন ডিগ্রি, ডিপ্লোমা বা সনদ অর্জনের জন্য বাংলাদেশের কোন নার্সিং বা মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত পাঠ্যসূচী, পরিচালিত পরীক্ষা বা উক্ত সনদ প্রদানের জন্য গৃহীত পরীক্ষায় অংশগ্রহণকারীদের কাঙ্খিত ব্যুৎপত্তির মান, প্রবিধান দ্বারা নির্ধারিত মানদণ্ডের আলোকে, উক্তরূপ যোগ্যতাসম্পন্ন একজন ব্যক্তির প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার সমকক্ষ নহে, (খ) নার্সিং বা মিডওয়াইফারি শিক্ষা সংক্রান্ত, সরকার ও কাউন্সিল প্রদত্ত, কোন আদেশ, নির্দেশ, সার্কুলার বা নীতিমালা কোন নার্সিং বা মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক যথাযথভাবে প্রতিপালিত হইতেছে না, তাহা হইলে কাউন্সিল, উহার বিবেচনায় প্রয়োজনীয় মন্তব্যসহ, উক্ত [সুপারিশে] উল্লিখিত বিষয়ে, তদকর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে, ব্যাখ্যা দাখিল করিবার জন্য সংশ্লিষ্ট নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান বা, ক্ষেত্রমত, মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানের নিকট [সুপারিশটি] প্রেরণ করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন দাখিলকৃত ব্যাখ্যা প্রাপ্ত হইবার পর, বা কাউন্সিল কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা দাখিল করা না হইলে, উক্ত সময় অতিক্রান্ত হইবার পর, কাউন্সিল, উহার বিবেচনায় প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উক্ত নার্সিং, মিডওয়াইফারি, বা সহযোগী পেশার ডিগ্রি বা ডিপ্লোমা স্বীকৃত নহে মর্মে সংশ্লিষ্ট তফসিলের মন্তব্য কলামে উল্লেখক্রমে উক্ত তফসিল সংশোধন করিবে।

  1. 23. “সুপারিশে” শব্দটি “প্রতিবেদনে” শব্দটির পরিবর্তে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ০৩ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 24. “সুপারিশটি” শব্দটি “প্রতিবেদনটি” শব্দটির পরিবর্তে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইন, ২০২৩ (২০২৩ সনের ০৩ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১৮.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬