Skip to content

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬

ধারা ২৭ভূয়া পদবী, ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ

বলবৎ

ধারা ২৭

27. ভূয়া পদবী, ইত্যাদি ব্যবহার নিষিদ্ধ (১) কোন ব্যক্তি এই আইনের অধীন নিবন্ধনকৃত কোন নার্স বা মিডওয়াইফ বা সহযোগী পেশার কোন নাম, পদবী, বিবরণ বা প্রতীক এমনভাবে ব্যবহার বা প্রকাশ করিবেন না, যাহার ফলে তাহার কোন অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে মর্মে কাহারও মনে হইতে পারে, যদি না উহা কোন স্বীকৃত নার্সিং, মিডওয়াইফারি বা সহায়ক শিক্ষা যোগ্যতা হইয়া থাকে। (২) কাউন্সিল অনুমোদিত অন্যূন ৩ (তিন) বৎসরের নার্সিং বা মিডওয়াইফারি ডিপ্লোমা প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কোন ব্যক্তি নার্স বা মিডওয়াইফ হিসাবে নিজেকে পরিচয় দিতে বা অনুরূপ পেশায় নিজেকে নিয়োজিত করিতে পারিবেন না। (৩) কোন ব্যক্তি উপ-ধারা (১) ও (২) এর বিধান লঙ্ঘন করিলে উক্ত লঙ্ঘন হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ১ (এক) বৎসর কারাদণ্ড, বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং উক্ত অপরাধ অব্যাহত থাকিলে, প্রত্যেকবার উহার পুনরাবৃত্তির জন্য অন্যূন ২০ (বিশ) হাজার টাকা অর্থদণ্ডে, উক্ত দণ্ডের অতিরিক্ত হিসাবে, দণ্ডনীয় হইবেন।

End of ধারা ২৭.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬