বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬
ধারা ৩৪প্রবিধান প্রণয়নের ক্ষমতা
ধারা ৩৪
34. প্রবিধান প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, কাউন্সিল, সরকারের পূর্বানুমোদনক্রমে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইন বা বিধির সহিত অসংগতিপূর্ণ নহে এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে প্রবিধান প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) কাউন্সিলের সম্পত্তি পরিচালনা এবং সংরক্ষণ; (খ) কাউন্সিলের সভা পরিচালনা এবং এতদ্সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ; (গ) কমিটি গঠন পদ্ধতি এবং উহাদের কার্য পরিচালনা সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ; (ঘ) নার্সিং, মিডওয়াইফারি ও অন্যান্য পরিদর্শকদের নিয়োগ, দায়িত্ব ও কার্যাবলী; (ঙ) অনুমোদনপ্রাপ্ত ও নিবন্ধনকৃত নার্স ও মিডওয়াইফদের রেজিস্টার প্রণয়ন, প্রকাশ ও সংরক্ষণ; (চ) নিবন্ধন, পরিদর্শন ও অন্যান্য কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় ফি নির্ধারণ; (ছ) নার্সিং ও মিডওয়াইফারি ডিপ্লোমা, ডিগ্রি এবং সহায়ক কোর্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ ও পরীক্ষায় উত্তীর্ণদের সনদপত্র প্রদান; (জ) নিবন্ধন সনদ প্রদান সংক্রান্ত পরীক্ষা গ্রহণ, পরীক্ষা গ্রহণ পদ্ধতি এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নির্ধারণ; (ঝ) তদন্ত পদ্ধতি ও এতদ্সংক্রান্ত বিষয়াদি নির্ধারণ।
সূচিপত্র দেখুন: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন, ২০১৬