বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) আইন, ২০১৬
ধারা ১৬সড়ক পথ (Route) নির্ধারণ
বলবৎ
চতুর্থ অধ্যায় প্রবেশাধিকার, ইত্যাদি
ধারা ১৬
16. সড়ক পথ (Route) নির্ধারণ (১) কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সড়ক পথে বিআরটি বাস পরিচালিত হইবে। (২) কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতীত কোনো ব্যক্তি বিআরটি সড়ক পথের সমান্তরালে কোনো সড়ক পথে বিআরটি বাস পরিচালনা করিতে পারিবেন না।