বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) আইন, ২০১৬
ধারা ১৮কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল
বলবৎ
পঞ্চম অধ্যায় কারিগরি মান
ধারা ১৮
18. কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল (১) বিআরটি এর নিরাপত্তা নিশ্চিত করিবার উদ্দেশ্যে লাইসেন্স গ্রহীতা, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি, সময় ও ফরমে কর্তৃপক্ষের নিকট এতদ্সংক্রান্ত প্রতিবেদন দাখিল করিবে। (২) উপ-ধারা (১) এর অধীন প্রতিবেদনের ভিত্তিতে কর্তৃপক্ষ সময় সময় প্রয়োজনীয় নির্দেশনা জারি করিতে পারিবে এবং উক্তরূপে কোনো নির্দেশনা জারি করা হইলে লাইসেন্স গ্রহীতা উহা প্রতিপালন করিতে বাধ্য থাকিবে।