বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) আইন, ২০১৬
ধারা ৩৮অননুমোদিতভাবে বিআরটি টিকেট বা পাস বিক্রয় অথবা টিকেট বা পাস বিকৃত বা জাল করিবার দণ্ড
বলবৎ
নবম অধ্যায় অপরাধ ও দণ্ড
ধারা ৩৮
38. অননুমোদিতভাবে বিআরটি টিকেট বা পাস বিক্রয় অথবা টিকেট বা পাস বিকৃত বা জাল করিবার দণ্ড কোনো ব্যক্তি যদি অননুমোদিতভাবে বিআরটি টিকেট বা পাস বিক্রয় অথবা টিকেট বা পাস বিকৃত বা জাল করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ১০(দশ) বৎসর কারাদণ্ড, বা অনধিক ৫০(পঞ্চাশ) লক্ষ টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।