বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) আইন, ২০১৬
ধারা ৪১বীমা না করিবার দণ্ড
বলবৎ
নবম অধ্যায় অপরাধ ও দণ্ড
ধারা ৪১
41. বীমা না করিবার দণ্ড কোনো লাইসেন্স গ্রহীতা যদি বিআরটি বাস, উহার যাত্রী বা অন্য কোনো ব্যক্তি বা সম্পদের বীমা না করেন, তাহা হইলে উক্ত ব্যক্তির উক্ত কার্য হইবে একটি অপরাধ, এবং তজ্জন্য তিনি অনধিক ১০(দশ) বৎসর কারাদণ্ড, বা অনধিক ৫(পাঁচ) কোটি টাকা অর্থদণ্ড, বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।