Skip to content

ক্যাডেট কলেজ আইন, ২০১৭

ধারা ১৫হিসাবরক্ষণ ও নিরীক্ষা

বলবৎ

ধারা ১৫

15. হিসাবরক্ষণ ও নিরীক্ষা (১) কলেজসমূহ উহার আয়-ব্যয়ের যথাযথ হিসাব সংরক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রতি বৎসর কলেজসমূহের হিসাব নিরীক্ষা করিবেন। (৩) নিরীক্ষা প্রতিবেদনের অনুলিপি সরকার, পরিচালনা পরিষদ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে প্রদান করিতে হইবে। (৪) উপ-ধারা-২ এর অধীন হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক কিংবা তাহার নিকট হইতে এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি কলেজের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার এবং অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং কলেজের হিসাব সংশ্লিষ্ট যে কোন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন।

End of ধারা ১৫.

সূচিপত্র দেখুন: ক্যাডেট কলেজ আইন, ২০১৭