ধারা ৬কেন্দ্রীয় পরিষদের গঠন
ধারা ৬
6. কেন্দ্রীয় পরিষদের গঠন ক্যাডেট কলেজসমূহের একটি কেন্দ্রীয় পরিষদ থাকিবে এবং উহা নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যানও হইবেন ; (খ) সভাপতি, পরিচালনা পরিষদ, পদাধিকারবলে ; (গ) অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মচারী ; (ঘ) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মচারী; (ঙ) যুগ্ম-সচিব (পূর্ত ও উন্নয়ন), প্রতিরক্ষা মন্ত্রণালয়, পদাধিকারবলে ; (চ) পরিচালক, শিক্ষা পরিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনী, পদাধিকারবলে ; (ছ) পরিচালক, শিক্ষা পরিদপ্তর, বাংলাদেশ নৌবাহিনী, পদাধিকারবলে ; (জ) পরিচালক, শিক্ষা পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী, পদাধিকারবলে ; (ঝ) পরিচালক (কলেজ ও প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, পদাধিকারবলে ; (ঞ) অধ্যক্ষ, ক্যাডেট কলেজ (সকল), পদাধিকারবলে ; (ট) এ্যাসিস্ট্যান্ট এ্যাডজুটেন্ট জেনারেল (ক্যাডেট কলেজ সংশ্লিষ্ট), সেনাসদর, পদাধিকারবলে ; এবং (ঠ) যুগ্ম-সচিব (ক্যাডেট কলেজ সংশ্লিষ্ট), প্রতিরক্ষা মন্ত্রণালয়, পদাধিকারবলে যিনি উহার সদস্য-সচিবও হইবেন।