Skip to content

বাংলাদেশ জীববৈচিত্র্য আইন, ২০১৭

ধারা ১৬জেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠন

বলবৎতৃতীয় অধ্যায় জীববৈচিত্র্য বিষয়ক কমিটি গঠন ও কার্যাবলী

তৃতীয় অধ্যায় জীববৈচিত্র্য বিষয়ক কমিটি গঠন ও কার্যাবলী

ধারা ১৬

16. জেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠন (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক জেলায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘‘জেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি’’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা: (ক) জেলা প্রশাসক, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) পুলিশ সুপার; (গ) জেলার বন বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা; (ঘ) জেলা মৎস্য কর্মকর্তা; (ঙ) জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; (চ) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা; (ছ) উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়; (জ) জেলা সমবায় কর্মকর্তা; (ঝ) উপ-পরিচালক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; (ঞ) জেলা প্রশাসক কর্তৃক মনোনীত একজন শিক্ষাবিদ বা সমাজসেবক; (ট) জেলা প্রশাসক কর্তৃক মনোনীত কৃষিজীবী ও মৎস্যজীবী সম্প্রদায়ের একজন করিয়া প্রতিনিধি; (ঠ) জেলা প্রশাসক কর্তৃক মনোনীত, পরিবেশ উন্নয়নে কার্যক্রম রহিয়াছে এইরূপ, বেসরকারি সংস্থার (এনজিও) একজন প্রতিনিধি; (ড) জেলায় কর্মরত পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) জেলা কমিটি, প্রয়োজনীয় ও যথাযথ মনে করিলে, জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রমে আগ্রহী যে কোনো ব্যক্তি বা সংস্থার প্রতিনিধিকে উহার সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে। (৩) জেলার সংসদ-সদস্যগণ জেলা কমিটির উপদেষ্টা হইবেন।

End of ধারা ১৬.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ জীববৈচিত্র্য আইন, ২০১৭