বাংলাদেশ জীববৈচিত্র্য আইন, ২০১৭
ধারা ১৯উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠন
তৃতীয় অধ্যায় জীববৈচিত্র্য বিষয়ক কমিটি গঠন ও কার্যাবলী
ধারা ১৯
19. উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠন (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক উপজেলায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘‘উপজেলা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি’’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা: - (ক) উপজেলা নির্বাহী কর্মকর্তা, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) সহকারী কমিশনার (ভূমি); (গ) উপজেলা কৃষি কর্মকর্তা; (ঘ) উপজেলা মৎস্য কর্মকর্তা; (ঙ) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; (চ) উপজেলা সমাজসেবা কর্মকর্তা; (ছ) রেঞ্জ কর্মকর্তা (বন), যদি থাকে; (জ) উপজেলার আওতাধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ; (ঝ) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা; (ঞ) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা; (ট) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; (ঠ) উপজেলা সমবায় কর্মকর্তা; (ড) উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা; (ঢ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা; (ণ) উপজেলাধীন পৌরসভার মেয়র কর্তৃক মনোনীত একজন কাউন্সিলর; (ত) উপজেলাধীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ; (থ) উপজেলার চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন প্রতিনিধি; (দ) উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত স্থানীয় কৃষিজীবী ও মৎস্যজীবী সম্প্রদায়ের একজন করিয়া প্রতিনিধি; (ধ) উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত, পরিবেশ উন্নয়নে কার্যক্রম রহিয়াছে এইরূপ, বেসরকারি সংস্থার (এনজিও) একজন প্রতিনিধি; (ন) উপজেলায় কর্মরত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা অথবা, তাহার অবর্তমানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত কোনো কর্মকর্তা, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপজেলা কমিটি, প্রয়োজনীয় ও যথাযথ মনে করিলে, জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রমে আগ্রহী যে কোনো ব্যক্তি বা সংস্থার প্রতিনিধিকে উহার সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে। (৩) স্থানীয় সংসদ সদস্য উপজেলা কমিটির উপদেষ্টা হইবেন।