Skip to content

বাংলাদেশ জীববৈচিত্র্য আইন, ২০১৭

ধারা ২২পৌরসভা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠন

বলবৎতৃতীয় অধ্যায় জীববৈচিত্র্য বিষয়ক কমিটি গঠন ও কার্যাবলী

তৃতীয় অধ্যায় জীববৈচিত্র্য বিষয়ক কমিটি গঠন ও কার্যাবলী

ধারা ২২

22. পৌরসভা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি গঠন (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, প্রত্যেক পৌরসভায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে ‘‘পৌরসভা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা ও তদারক কমিটি’’ নামে একটি কমিটি গঠিত হইবে, যথা: - (ক) পৌরসভার মেয়র, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) উপজেলা মৎস্য কর্মকর্তা; (গ) উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; (ঘ) রেঞ্জ কর্মকর্তা (বন) এর একজন প্রতিনিধি, যদি থাকে; (ঙ) পৌরসভার আওতাধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার একজন প্রতিনিধি; (চ) উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা; (ছ) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা; (জ) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; (ঝ) উপজেলা সমবায় কর্মকর্তা; (ঞ) পৌরসভার কাউন্সিলরগণ; (ট) পৌরসভার মেয়র কর্তৃক মনোনীত একজন ইমাম ও একজন পুরোহিত বা অন্য কোনো ধর্মীয় নেতা; (ঠ) উপজেলা চেয়ারম্যান কর্তৃক মনোনীত একজন স্থানীয় সমাজসেবক; (ড) পৌরসভার মেয়র কর্তৃক মনোনীত, পরিবেশ উন্নয়নে কার্যক্রম রহিয়াছে এইরূপ, বেসরকারি সংস্থার (এনজিও) একজন প্রতিনিধি; (ঢ) পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা বা সচিব, যিনি উহার সদস্য-সচিবও হইবেন। (২) পৌরসভা কমিটি, প্রয়োজনীয় ও যথাযথ মনে করিলে, জীববৈচিত্র্য সংরক্ষণ সংক্রান্ত কার্যক্রমে আগ্রহী যে কোনো ব্যক্তি বা সংস্থার প্রতিনিধিকে উহার সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে। (৩) স্থানীয় সংসদ সদস্য, পৌরসভা কমিটির উপদেষ্টা হইবেন।

End of ধারা ২২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ জীববৈচিত্র্য আইন, ২০১৭