Skip to content

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন, ২০১৭

ধারা ১৭সরকারি ফি বা কর এবং সেবা ফি আরোপ ও আদায়ের ক্ষমতা

বলবৎতৃতীয় অধ্যায় কর্তৃপক্ষের প্রশাসন

তৃতীয় অধ্যায় কর্তৃপক্ষের প্রশাসন

ধারা ১৭

17. সরকারি ফি বা কর এবং সেবা ফি আরোপ ও আদায়ের ক্ষমতা (১) সরকার বিমান চলাচল বিষয়ে, প্রযোজ্য ক্ষেত্রে, সরকারি ফি বা কর আরোপ ও আদায় করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, নিম্নবর্ণিত ফি, চার্জ, রয়্যালটি, প্রিমিয়াম ও ভাড়া আরোপ ও আদায় করিতে পারিবে, যথা:- (ক) বিমান পথ ব্যবহার ও এ্যারোনটিক্যাল চার্জ; (খ) বিমান পথে ভ্রমণের জন্য যাত্রী কর্তৃক প্রদত্ত সেবা ফি; (গ) কর্তৃপক্ষের মালিকানাধীন বিমানসহ কোনো সম্পত্তি ব্যবহারের জন্য ফি, চার্জ, রয়্যালটি, প্রিমিয়াম ও ভাড়া; (ঘ) বিমান অবতরণ, বিমান রাখা এবং বিমান রাখিবার জন্য গৃহায়ন বাবদ চার্জ; (ঙ) নিরাপত্তা এবং আনুষঙ্গিক চার্জ; (চ) কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ, লাইসেন্স, ক্ষমতা বা অনুমোদন প্রদান, হস্তান্তর, নবায়ন এবং পরিদর্শন, অডিট, ওভারসাইট, পরীক্ষা গ্রহণ এবং টেস্ট কার্যক্রম বিষয়ের উপর ফি ও চার্জ; এবং (ছ) বেসামরিক বিমান চলাচল সংশ্লিষ্ট অন্য কোনো চার্জ। (৩) চেয়ারম্যান, কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত সকল ফি, চার্জ, রয়্যালটি, প্রিমিয়াম ও ভাড়া সংক্রান্ত তফসিল প্রকাশ করিতে পারিবে। (৪) কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমোদনক্রমে, জরুরি ও জাতীয় প্রয়োজনে আরোপযোগ্য বিমানের চার্জ ও ফি মওকুফ করিতে পারিবে। (৫) এই আইনের অধীন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট কর্তৃপক্ষের কোনো পাওনা অর্থ অনাদায়ী থাকিলে উহা সরকারি দাবি হিসাবে Public Demands Recovery Act, 1913 (Ben Act No. III of 1913) এর বিধান অনুসারে আদায়যোগ্য হইবে।

End of ধারা ১৭. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন, ২০১৭