Skip to content

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন, ২০১৭

ধারা ৯বোর্ড গঠন

বলবৎতৃতীয় অধ্যায় কর্তৃপক্ষের প্রশাসন

তৃতীয় অধ্যায় কর্তৃপক্ষের প্রশাসন

ধারা ৯

9. বোর্ড গঠন (১) চেয়ারম্যান ও নিম্নবর্ণিত নয়জন সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) চেয়ারম্যান, পদাধিকারবলে যিনি বোর্ডের সভাপতিও হইবেন; (খ) ছয়জন সদস্য, পদাধিকারবলে; (গ) কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, পদাধিকারবলে; (ঘ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অন্যূন যুগ-সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; (ঙ) সরকার কর্তৃক মনোনীত বিমান চলাচল কাজে অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রতিনিধি। (২) উপ-ধারা (১) এর দফা (ঙ) এর অধীন মনোনীত সদস্য তাহার মনোনয়নের তারিখ হইতে পরবর্তী ৩ (তিন) বৎসর মেয়াদে সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন: তবে শর্থ থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বে যে কোন সময়, কারণ দর্শানো ব্যতিরেকে, উক্তরূপ মনোনীত সদস্যকে সদস্য পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে এবং উক্ত সদস্যও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করিতে পারিবেন।

End of ধারা ৯. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইন, ২০১৭