Skip to content

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আইন, ২০১৭

ধারা ১২মহাপরিচালক

বলবৎ

ধারা ১২

12. মহাপরিচালক (১) একাডেমির একজন মহাপরিচালক থাকিবে। (২) মহাপরিচালক সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকরির মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত হইবে। (৩) মহাপরিচালক একাডেমির প্রধান নির্বাহী ও একজন সার্বক্ষণিক কর্মচারী হইবেন এবং তিনি- (ক) বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বোর্ডের নিকট দায়ী থাকিবেন; (খ) একাডেমির কাজ-কর্ম এবং তহবিল পরিচালনা করিবেন; এবং (গ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, বোর্ড কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন ও কার্য-সম্পাদন করিবেন। (৪) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে মহাপরিচালক তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে শূন্যপদে নবনিযুক্ত মহাপরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা মহাপরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত, সরকার কর্তৃক মনোনীত কোন ব্যক্তি মহাপরিচালকের দায়িত্ব পালন করিবেন।

End of ধারা ১২.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি আইন, ২০১৭