Skip to content

পাট আইন, ২০১৭

ধারা ১০প্রেস, গুদাম, ইত্যাদি অধিগ্রহণ

বলবৎ

ধারা ১০

10. প্রেস, গুদাম, ইত্যাদি অধিগ্রহণ (১) সরকার, আদেশ দ্বারা, কোন কাঁচ্চা বা পাক্কা প্রেস, কোন গুদাম, বা পাট ও পাটজাত পণ্য সংরক্ষণের জন্য কোন উন্মুক্ত বা আবদ্ধ জায়গা হুকুমদখল (Requisition) করিতে পারিবে। (২) সরকার উপ-ধারা (১) এর অধীন হুকুমদখলকৃত প্রেস বা গুদাম বা জায়গা, পাট বাঁধাই, বিক্রয় বা মজুদ করিবার জন্য ব্যবহার বা যে কোন ব্যক্তিকে বরাদ্দ প্রদান করিতে পারিবে। (৩) উপ-ধারা (১) এর অধীন হুকুমদখলকৃত কোন কাঁচ্চা বা পাক্কা প্রেস, কোন গুদাম বা জায়গার জন্য সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে চুক্তির অধীন সম্মত হারে বা সংশ্লিষ্ট পক্ষগণ কর্তৃক নিয়োজিত সালিসকারী কর্তৃক নির্ধারিত হারে বা উভয় পক্ষ সম্মত না হওয়ার ক্ষেত্রে সালিস আইন, ২০০১ (২০০১ সনের ১নং আইন) এর বিধান মোতাবেক নিয়োজিত সালিসকারী কর্তৃক নির্ধারিত হারে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে। (৪) উপ-ধারা (৩) এর অধীন ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষেত্রে সালিসকারীগণকে (Acquisition and Requisition of Immovable Property Ordinance, 1982 (Ordinance No. II of 1982) এর section 8 এর sub-section (1) এর বিধান বিবেচনা করিতে হইবে। ব্যাখ্যা : এই ধারায়, - (ক) ‘‘কাঁচ্চা প্রেস’’ অর্থ কায়িক শ্রমে বা শক্তিতে পরিচালিত কোন পেষণ যন্ত্র বা অন্য কোন ডিভাইস যাহার দ্বারা, বাংলাদেশের অভ্যন্তরে ব্যবহারের নিমিত্ত, ১৫০ (একশত পঞ্চাশ) কিলোগ্রাম পর্যন্ত ওজনের পাটের বেল, যাহা কাঁচা বেল নামে পরিচিত, বাঁধাই করা হয়; (খ) ‘‘পাক্কা প্রেস’’ অর্থ শক্তি চালিত কোন পেষণ যন্ত্র যাহার দ্বারা রপ্তানির নিমিত্ত সাধারণতঃ ২.২৫ কিলোগ্রাম হইতে ১৮২.২৫ কিলোগ্রাম ওজনের প্রতিটি পাট বেল বাঁধাই করা হয়; এবং উক্ত অর্থে সেমি-পাকা পেষণ যন্ত্রও অন্তর্ভুক্ত হইবে।

End of ধারা ১০.

সূচিপত্র দেখুন: পাট আইন, ২০১৭