Skip to content

পাট আইন, ২০১৭

ধারা ৪পাট ও পাটজাত পণ্যের ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের ক্ষমতা

বলবৎ

ধারা ৪

4. পাট ও পাটজাত পণ্যের ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের ক্ষমতা (১) পাট ও পাটজাত পণ্যের ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের নিম্নবর্ণিত ক্ষমতা থাকিবে, যথা :- (ক) পাট ও পাটজাত পণ্যের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন; (খ) পাট ও পাটজাত পণ্যের ব্যবসা তদারকি ও নিয়ন্ত্রণ; (গ) দেশের অভ্যন্তরে ও বিদেশে পাট ও পাটজাত পণ্য পরিবহন এবং জাহাজীকরণ সংক্রান্ত ব্যবস্থাপনায় সহায়তাকরণ; (ঘ) ব্যবসায়ী এবং প্রেস মালিকগণকে লাইসেন্স প্রদান, নবায়ন এবং স্থগিত বা বাতিলকরণ; (ঙ) পাট ও পাটজাত পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানি সংক্রান্ত বিষয়ে পরিসংখ্যান সংগ্রহ, সংকলন এবং প্রচার; এবং (চ) প্রয়োজনীয় ক্ষেত্রে পাট ব্যবসা সংক্রান্ত কোন ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণ, পরিচালনা বা ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ। (২) সরকার, সময় সময়, নিম্নবর্ণিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে, যথা : (ক) পাট ও পাটজাত পণ্যের গুণগতমান ও শ্রেণি বিন্যাসকরণ; (খ) মূল্য স্থিতিকরণ, জরুরি মজুদ কার্যক্রম বা রাষ্ট্রীয়ভাবে পাটের ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ; এবং (গ) মূল্য স্থিতিকরণ বা সহায়ক কর্মসূচি, জরুরি মজুদ কার্যক্রম বা রাষ্ট্রীয়ভাবে পাটের ব্যবসা কার্যক্রম হইতে সরকারের পক্ষে বা বিপক্ষে উদ্ভূত কোন দাবির নিষ্পত্তি।

End of ধারা ৪.

সূচিপত্র দেখুন: পাট আইন, ২০১৭