বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আইন, ২০১৭
ধারা ১৩নীতি সমন্বয় কমিটি
ধারা ১৩
13. নীতি সমন্বয় কমিটি (১) নীতি সমন্বয় কমিটি নিম্নলিখিত সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) মহাপরিচালক, পদাধিকারবলে, যিনি উহার সভাপতিও হইবেন; (খ) প্রতিষ্ঠানের সকল গবেষণা পরিচালক, পদাধিকারবলে; (গ) প্রতিষ্ঠানের সকল বিভাগের প্রধান, পদাধিকারবলে; (ঘ) প্রশাসন বিষয়ক কমিটির সভাপতি, পদাধিকারবলে; (ঙ) অর্থ বিষয়ক কমিটির সভাপতি, পদাধিকারবলে; (চ) সচিব, পদাধিকারবলে; (ছ) সভাপতি কর্তৃক মনোনীত প্রতিষ্ঠানের ২(দুই) জন রিসার্চ ফেলো যাহাদের মধ্যে ১ (এক) জন উহার সদস্য-সচিবও হইবেন। (২) উপ-ধারা (১) এর দফা (ছ) এ বর্ণিত সদস্যগণের মেয়াদ হইবে মনোনয়নের তারিখ হইতে ১ (এক) বৎসর, তবে পুনরায় নূতন সদস্য মনোনীত না হওয়া পর্যন্ত তাহারা উক্ত সদস্যপদে বহাল থাকিবেন। (৩) নীতি সমন্বয় কমিটি― (ক) নিম্নলিখিত বিষয়াদি সম্পর্কে মহাপরিচালকের নিকট সুপারিশ পেশ করিবে, যথা:― (১) গবেষণার জন্য তহবিল হইতে অর্থ বরাদ্দকরণ; (২) শিক্ষাবৃত্তি ও ফেলোশীপ প্রদান; (৩) সেমিনার, কর্মশালা এবং অন্যান্য পেশাগত কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারীদিগকে মনোনয়নদান; (৪) প্রকল্পসমূহের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা এবং প্রশাসন; এবং (৫) প্রশাসন বিষয়ক কমিটি এবং অর্থ বিষয়ক কমিটির সদস্যগণের মনোনয়নদান। (খ) বোর্ড কর্তৃক, সময় সময় প্রদত্ত, অনুরূপ অন্যান্য ক্ষমতা প্রয়োগ এবং কার্যাবলী সম্পাদন করিতে পারিবে। (৪) নীতি সমন্বয় কমিটি ইহার কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সহায়তাদানের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করিতে পারিবে।