Skip to content

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আইন, ২০১৭

ধারা ২০তহবিল

বলবৎ

ধারা ২০

20. তহবিল (১) প্রতিষ্ঠানের একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে, যথা: - (ক) সরকার প্রদত্ত মঞ্জুরি; (খ) প্রকাশনাসমূহের বিক্রয়লব্ধ অর্থ ও রয়ালটিস; (গ) গবেষণাকার্য হইতে অর্জিত আয়; (ঘ) বৈদেশিক সরকার ও ফাউন্ডেশনসহ অর্থ প্রদানকারী সংস্থাসমূহের অনুদান; এবং (ঙ) অন্যান্য বৈধ উৎস হইতে প্রাপ্ত অর্থ। (২) তহবিলের সকল অর্থ প্রতিষ্ঠানের নামে কোন তফসিলি ব্যাংকে জমা রাখিতে হইবে এবং উক্তরূপ অর্থ হইতে প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ও ভাতাদি পরিশোধসহ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা হইবে। ব্যাখ্যা। - ‘‘তফসিলি ব্যাংক’’ অর্থ Bangladesh Bank Order, 1972 (P. O. 127 of 1972) এর Article 2(j) তে সংজ্ঞায়িত Scheduled Bank । (৩) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তহবিল পরিচালিত হইবে। (৪) সংশ্লিষ্ট অর্থ বৎসরে প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহের পর প্রতিষ্ঠানের তহবিলে কোন অর্থ উদ্বৃত্ত থাকিলে সরকারের নির্দেশ অনুসারে উহার সম্পূর্ণ বা অংশ বিশেষ সরকারের কোষাগারে জমা করিতে হইবে।

End of ধারা ২০. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আইন, ২০১৭