বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান আইন, ২০১৭
ধারা ৭বোর্ড
ধারা ৭
7. বোর্ড (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, পদাধিকারবলে, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (খ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অথবা তদ্কর্তৃক মনোনীত ১(এক) জন সদস্য; (গ) গভর্নর, বাংলাদেশ ব্যাংক; (ঘ) সচিব, পরিকল্পনা বিভাগ; (ঙ) সচিব, অর্থ বিভাগ; (চ) সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়; (ছ) সদস্য, সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি), পরিকল্পনা কমিশন; (জ) মহাপরিচালক, যিনি উহার সদস্য-সচিবও হইবেন; (ঝ) মহাপরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড; (ঞ) সিনিয়র ফেলোবৃন্দের মধ্য হইতে বোর্ড কর্তৃক মনোনীত ২(দুই) জন সিনিয়র ফেলো; (ট) নীতি সমন্বয় কমিটির সুপারিশক্রমে প্রতিষ্ঠানের মহাপরিচালক কর্তৃক মনোনীত প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো পদমর্যাদার নিম্নে নহে এইরূপ ৩(তিন) জন রিসার্চ স্টাফ সদস্য; এবং (ঠ) রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ১(এক) জন সদস্য। (২) উপ-ধারা (১) এর দফা (ঞ) ও (ট) তে বর্ণিত সদস্য ৩ (তিন) বৎসরের জন্য মনোনীত হইবে।