Skip to content

বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন, ২০১৭

ধারা ১৬ক্ষমতা অর্পন

বলবৎ

ধারা ১৬

16. ক্ষমতা অর্পন (১) ব্যবস্থাপনা পরিচালক মামলা পরিচালনার জন্য কর্পোরেশনের কর্মচারীগণকে এবং সংশ্লিষ্ট ব্যক্তিগণকে ক্ষমতা প্রদান করিতে পারিবেন। (২) কর্পোরেশনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে এবং ইহার জাহাজবহর সমুদ্রপথে সুষ্ঠুভাবে পরিচালনা এবং বাণিজ্যিক ও ব্যবসায়িক লেনদেন সহজতর করিবার লক্ষ্যে পরিচালনা পর্ষদ, প্রয়োজনে, এই আইনের অধীন এতদুদ্দেশ্যে শর্তসাপেক্ষে বা প্রবিধানের বিধান সাপেক্ষে, যদি থাকে, উহার ক্ষমতা ও দায়িত্ব ব্যবস্থাপনা পরিচালককে অর্পণ করিতে পারিবে। (৩) কর্পোরেশনের ব্যবসায়িক লেনদেন সহজতর করিবার উদ্দেশ্যে কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, পরিচালনা পর্ষদ কর্তৃক এতদুদ্দেশ্যে নির্ধারিত শর্ত সাপেক্ষে বা বিধি অনুযায়ী, যদি থাকে, প্রয়োজনে তাঁহার দৈনন্দিন দপ্তর পরিচালনা সংক্রান্ত ক্ষমতা ও দায়িত্ব কর্পোরেশনের মহাব্যবস্থাপক এবং অন্যান্য কর্মচারীর উপর অর্পণ করিতে পারিবেন।

End of ধারা ১৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন, ২০১৭