বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন, ২০১৭
ধারা ১৮শেয়ার মূলধন
ধারা ১৮
18. শেয়ার মূলধন (১) কর্পোরেশনের অনুমোদিত মূলধনের পরিমাণ হইবে অন্যূন ১০০০ (এক হাজার) কোটি টাকা যাহা প্রতিটি ১০ (দশ) টাকা অভিহিত মূল্যের ১০০ (একশত) কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হইবে। (২) বার্ষিক সাধারণ সভা বা বিশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে কর্পোরেশনের অনুমোদিত মূলধন বৃদ্ধি করা যাইবে। (৩) কর্পোরেশনের পরিশোধিত মূলধনের পরিমাণ হইবে ন্যূনতম ৩৫০ (তিনশত পঞ্চাশ) কোটি টাকা যাহা ৩৫ (পঁয়ত্রিশ) কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হইবে। (৪) বার্ষিক সাধারণ সভা বা বিশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তে কর্পোরেশনের পরিশোধিত মূলধন বৃদ্ধি করা যাইবে। (৫) কর্পোরেশনের পরিশোধিত মূলধনের শেয়ারের মধ্যে ন্যূনতম ৫১% শেয়ার সরকারের মালিকানাধীন থাকিবে এবং অবশিষ্ট শেয়ার পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ভিত্তিতে জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য নির্ধারণ করা যাইবে। (৬) কর্পোরেশনের অনুমোদিত এবং পরিশোধিত মূলধনের প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আদেশ-নির্দেশনা অনুসারে নির্ধারণ করিতে হইবে।