বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন, ২০১৭
ধারা ২৩জাহাজ ক্রয়-বিক্রয়, ইত্যাদি
বলবৎ
ধারা ২৩
23. জাহাজ ক্রয়-বিক্রয়, ইত্যাদি (১) কর্পোরেশনের জাহাজ বা অন্য কোনো নৌযান অর্জন বা ক্রয়সহ অন্যান্য সকল ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ (২০০৬ সনের ২৪নং আইন) এবং, ক্ষেত্রমত, আন্তর্জাতিক বিধিবিধান ও নীতিমালা অনুসরণ করিতে হইবে। (২) পরিচালনা পর্ষদের সুপারিশ ও সরকারের অনুমোদনক্রমে, কর্পোরেশন এতদ্সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণক্রমে জাহাজ বিক্রয় করিতে পারিবে।