Skip to content

বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন, ২০১৭

ধারা ২৫হিসাবরক্ষণ ও নিরীক্ষা

বলবৎ

ধারা ২৫

25. হিসাবরক্ষণ ও নিরীক্ষা (১) কর্পোরেশন যথাযথভাবে উহার হিসাব সংরক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক বলিয়া উল্লিখিত, প্রতি বৎসর কর্পোরেশনের হিসাব নিরীক্ষা করিবেন এবং নিরীক্ষা প্রতিবেদনের একটি করিয়া অনুলিপি সরকার ও কর্পোরেশনের নিকট পেশ করিবেন। (৩) উপ-ধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা ছাড়াও Bangladesh Chartered Accountants Order, 1973 (P.O. No. 2 of 1973) এর Article 2(1) (b) এ সংজ্ঞায়িত ২(দুই) জন চার্টার্ড একাউনটেন্ট দ্বারা কর্পোরেশনের হিসাব নিরীক্ষা করা যাইবে এবং এতদুদ্দেশ্যে এক বা একাধিক চার্টার্ড একাউনটেন্ট নিয়োগ করিতে পারিবে এবং যাহাদের সম্মানী পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী কর্পোরেশন প্রদান করিবে। (৪) এই ধারার অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন সরকার, বিশেষ পরিস্থিতিতে, দেশীয় কিংবা আন্তর্জাতিক নিরীক্ষা ফার্ম দ্বারা কর্পোরেশনের নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করিতে পারিবে। (৫) কর্পোরেশনের হিসাব নিরীক্ষার উদ্দেশ্যে মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক তাহার নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন ব্যক্তি বা উপ-ধারা (৩) এর অধীন নিয়োগকৃত চার্টার্ড একাউনটেন্ট বা উপ-ধারা (৪) এর অধীন নিয়োগকৃত দেশীয় বা আন্তর্জাতিক নিরীক্ষা ফার্ম কর্পোরেশনের সকল রেকর্ড, দলিল-দস্তাবেজ, নগদ বা ব্যাংকে গচ্ছিত অর্থ, জামানত, ভান্ডার বা অন্যবিধ সম্পত্তি পরীক্ষা করিয়া দেখিতে পারিবেন এবং চেয়ারম্যান, পরিচালক বা কর্পোরেশনের যে কোন কর্মকর্তা বা কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিতে পারিবেন। (৬) উপ-ধারা (৩) এর অধীন নিয়োগকৃত চার্টার্ড একাউনটেন্ট বা উপ-ধারা (৪) এর অধীন নিয়োগকৃত দেশীয় বা আন্তর্জাতিক নিরীক্ষা ফার্ম কর্পোরেশনের নিরীক্ষা সম্পন্ন করিয়া নিরীক্ষা প্রতিবেদনের একটি অনুলিপি সরকার, কর্পোরেশনের নিকট পেশ করিবে।

End of ধারা ২৫. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন, ২০১৭