বাংলাদেশ শিপিং কর্পোরেশন আইন, ২০১৭
ধারা ৩কর্পোরেশন প্রতিষ্ঠা
বলবৎ
ধারা ৩
3. কর্পোরেশন প্রতিষ্ঠা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে Bangladesh Shipping Corporation Order, 1972 (President’s Order No. 10 of 1972) এর অধীন প্রতিষ্ঠিত বাংলাদেশ শিপিং কর্পোরেশন এমনভাবে বহাল থাকিবে যেন উহা এই আইনের অধীন প্রতিষ্ঠিত হইয়াছে। (২) কর্পোরেশন একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে, এবং এই আইনের বিধানাবলী সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার ও হস্তান্তর করিবার এবং চুক্তি সম্পাদন করিবার ক্ষমতা থাকিবে এবং ইহা স্বীয় নামে মামলা দায়ের করিতে পারিবে এবং উক্ত নামে ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে।