Skip to content

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আইন, ২০১৭

ধারা ১১ব্যবস্থাপনা বোর্ডের সভা

বলবৎ

ধারা ১১

11. ব্যবস্থাপনা বোর্ডের সভা (১) প্রতি ৩(তিন) মাসে ব্যবস্থাপনা বোর্ডের অন্যূন একটি সভা অনুষ্ঠিত হইবে এবং সভার তারিখ, সময় ও স্থান চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত হইবে। (২) ব্যবস্থাপনা বোর্ডের সভা, চেয়ারম্যানের সম্মতিক্রমে সদস্য-সচিবের স্বাক্ষরিত লিখিত নোটিশ দ্বারা আহুত হইবে। (৩) চেয়ারম্যান ব্যবস্থাপনা বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন, তবে তাহার অনুপস্থিতিতে উপস্থিত সদস্যদের দ্বারা নির্বাচিত একজন সদস্য সভায় সভাপতিত্ব করিতে পারিবেন। (৪) ব্যবস্থাপনা বোর্ডের সভার কোরামের জন্য উহার মোট সদস্য সংখ্যার অন্যূন অর্ধেক সদস্যের উপস্থিতির প্রয়োজন হইবে। (৫) ব্যবস্থাপনা বোর্ডের সভায় উপস্থিত প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং সংখ্যাগরিষ্ঠ ভোটের ভিত্তিতে সভায় সিদ্ধান্ত গৃহীত হইবে, তবে প্রদত্ত ভোটের সমতার ক্ষেত্রে সভার চেয়ারম্যান দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদান করিতে পারিবেন। (৬) শুধুমাত্র কোনো সদস্য পদে শূন্যতা বা ব্যবস্থাপনা বোর্ডগঠনে ত্রুটি থাকিবার কারণে উহার কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তদ্‌সম্পর্কে কোনো প্রশ্নও উত্থাপন করা যাইবে না।

End of ধারা ১১. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আইন, ২০১৭