Skip to content

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আইন, ২০১৭

ধারা ৫ইনস্টিটিউটের উদ্দেশ্য ও কার্যাবলি

বলবৎ

ধারা ৫

5. ইনস্টিটিউটের উদ্দেশ্য ও কার্যাবলি (১) ইনস্টিটিউটের উদ্দেশ্য হইবে নিম্নরূপ, যথা:- (ক) পারমাণবিক কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করিয়া গবেষণার মাধ্যমে আবহাওয়া ও পরিবেশ উপযোগী শস্যের নূতন নূতন জাত উদ্ভাবনের মাধ্যমে টেকসই ও উৎপাদনশীল একটি কৃষি ব্যবস্থা নিশ্চিত করা; (খ) মাটি ও পানির আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করা; (গ) যথোপযুক্ত প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে শস্যের গুণগত মান উন্নত ও পরিমাণ বৃদ্ধি করা এবং রোগ ও পতঙ্গ নিয়ন্ত্রণ এবং উহার ব্যবস্থাপনা পদ্ধতির উন্নয়ন করা। (২) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে ইনস্টিটিউট নিম্নবর্ণিত কার্যাবলি সম্পাদন করিবে, যথা: - (ক) কৃষিতাত্ত্বিক, শস্য শারীরতাত্ত্বিক এবং মৃত্তিকা-উদ্ভিদ বিষয়ক গবেষণা পরিচালনা করা; (খ) নূতন জাতের শস্যের প্রদর্শনীর ব্যবস্থা করা অথবা পরীক্ষা এবং ব্যবস্থাপনা পদ্ধতির উপর পর্যবেক্ষণ এবং আর্থ-সামাজিক গবেষণা পরিচালনা করা; (গ) প্রজনন ও মানসম্মত বীজ উৎপাদন, প্রদর্শনী ও সম্প্রসারণের জন্য বিতরণ করা; (ঘ) কৃষি পুস্তিকা, মনোগ্রাম, বুলেটিন ও শস্য গবেষণা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রকাশ করা; (ঙ) শস্য উৎপাদনের উন্নত প্রযুক্তির উপর গবেষণা, সম্প্রসারণ, বেসরকারি সংস্থার জনবল ও কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা; (চ) স্নাতকোত্তর গবেষণার সুবিধা প্রদান করা; (ছ) কৃষি, কৃষি গবেষণা ও প্রযুক্তি ব্যবহার বিষয়ক সমস্যার উপর সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করা; (জ) জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা ও সংগঠনসমূহের সহযোগিতায় গবেষণা কর্মসূচি গ্রহণ করা; (ঝ) দেশে বিদেশে শিক্ষামূলক ডিগ্রি ও বিশেষায়িত প্রশিক্ষণের আয়োজন করা; (ঞ) সরকার কর্তৃক, সময় সময় প্রদত্ত নির্দেশনা সাপেক্ষে, উহার উপর অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা; (ট) অন্য যে কোন কার্য সম্পাদন।

End of ধারা ৫. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আইন, ২০১৭