বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ আইন, ২০১৭
ধারা ১০উপদেষ্টা পরিষদ ও উহার গঠন
ধারা ১০
10. উপদেষ্টা পরিষদ ও উহার গঠন (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, একটি উপদেষ্টা পরিষদ থাকিবে এবং উক্ত উপদেষ্টা পরিষদ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) মন্ত্রী, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন; (গ) মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন; (ঘ) সচিব, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ; (ঙ) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়; (চ) সচিব, স্থানীয় সরকার বিভাগ; (ছ) সচিব, বাণিজ্য মন্ত্রণালয়; (জ) সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; (ঝ) সচিব, রেলপথ মন্ত্রণালয়; (ঞ) সচিব, নৌ-পরিবহণ মন্ত্রণালয়; (ট) সচিব, সেতু বিভাগ; (ঠ) মহাপুলিশ পরিদর্শক, বাংলাদেশ পুলিশ; (ড) প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর; (ঢ) নির্বাহী পরিচালক, ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ; (ণ) সরকার কর্তৃক মনোনীত সড়ক নিরাপত্তা বিষয়ক একজন বিশেষজ্ঞ প্রতিনিধি; (ত) সরকার কর্তৃক মনোনীত সড়ক পরিবহণ মালিক সমিতির একজন প্রতিনিধি; (থ) সরকার কর্তৃক মনোনীত সড়ক পরিবহণ শ্রমিক সংগঠনের একজন প্রতিনিধি; এবং (দ) কর্তৃপক্ষের চেয়ারম্যান, যিনি ইহার সদস্য-সচিবও হইবেন। (২) সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রজ্ঞাপনে উল্লিখিত উদ্দেশ্য ও মেয়াদের জন্য যে কোনো ব্যক্তিকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে কো-অপ্ট করিতে পারিবে।