বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ আইন, ২০১৭
ধারা ২৭রহিতকরণ ও হেফাজত
ধারা ২৭
27. রহিতকরণ ও হেফাজত (১) The Motor Vehicles Ordinance. 1983 (Ord. No. LV of 1983) এর Chapter IA এতদ্দ্বারা রহিত করা হইল। (২) উক্তরূপ রহিতকরণ সত্ত্বেও - (ক) সকল সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, প্রকল্প এবং অন্য সকল প্রকার দাবি ও অধিকার কর্তৃপক্ষের সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, সম্পত্তি, অর্থ, প্রকল্প এবং দাবি ও অধিকার হিসাবে গণ্য হইবে; (খ) সকল ঋণ ও দায়-দায়িত্ব কর্তৃপক্ষের ঋণ ও দায়-দায়িত্ব বলিয়া গণ্য হইবে; (গ) বিরুদ্ধে বা তদ্কর্তৃক দায়েরকৃত কোন মামলা, গৃহীত কার্যধারা বা সূচিত যে কোন কার্যক্রম অনিষ্পন্ন থাকিলে উহা এমনভাবে চলমান থাকিবে ও নিষ্পন্ন হইবে যেন উহা এই আইনের অধীন কর্তৃপক্ষের বিরুদ্ধে বা তদ্কর্তৃক দায়েরকৃত, গৃহীত বা সূচিত হইয়াছে; (ঘ) সকল চুক্তি ও দলিল, যাহাতে উক্ত Authority পক্ষ ছিল, কর্তৃপক্ষের অনুকূলে বা বিরুদ্ধে এমনভাবে বলবৎ ও কার্যকর থাকিবে যেন কর্তৃপক্ষ উহাতে পক্ষ ছিল; (ঙ) ক্ষেত্রে প্রযোজ্য সকল বিধি, প্রবিধান, আদেশ, নির্দেশ, নীতিমালা বা ইনস্ট্রুমেন্ট কার্যকর থাকিবে; তবে যতটুকু এই আইনের সহিত অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল বলিয়া গণ্য হইবে।