Skip to content

বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭

ধারা ২৩যুদ্ধ বা জরুরি অবস্থায় সরকারের বিশেষ ক্ষমতা

বলবৎষষ্ঠ অধ্যায় জনস্বাস্থ্য সুরক্ষা এবং যুদ্ধাবস্থা ও জরুরি অবস্থায় সরকারের বিশেষ ক্ষমতা

ষষ্ঠ অধ্যায় জনস্বাস্থ্য সুরক্ষা এবং যুদ্ধাবস্থা ও জরুরি অবস্থায় সরকারের বিশেষ ক্ষমতা

ধারা ২৩

23. যুদ্ধ বা জরুরি অবস্থায় সরকারের বিশেষ ক্ষমতা (১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যুদ্ধ বা জরুরি অবস্থা অথবা জন-নিরাপত্তা বা জনশৃঙ্খলার স্বার্থে নিম্নবর্ণিত যে কোন আদেশ প্রদান করিতে পারিবে, যথা:- (ক) এই আইন, বিধি বা এএনও এর অধীন প্রদত্ত যে কোন সার্টিফিকেট, নিবন্ধন সার্টিফিকেট, লাইসেন্স বা পারমিট, প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত ও সময়সীমা সাপেক্ষে, বাতিল বা স্থগিত; (খ) বাংলাদেশে বা উহার উপর দিয়া কোন বিমান চলাচল, প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত সাপেক্ষে, নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ; (গ) কোন বিমানঘাঁটি বা বিমানবন্দর, বিমান প্রশিক্ষণ সংস্থা বা বিমান রক্ষণাবেক্ষণ সংস্থার কোন কাজ বা ব্যবহার, প্রজ্ঞাপনে উল্লিখিত শর্ত সাপেক্ষে, নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ; অথবা (ঘ) কোন বিমানঘাঁটি বা বিমানবন্দর, বিমান প্রশিক্ষণ সংস্থা বা বিমান রক্ষণাবেক্ষণ সংস্থা অথবা বিমান পরিচালনার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, প্লান্ট, উপকরণ বা সামগ্রীসহ বিমান প্রস্তুত বা মেরামত করিবার বা রাখিবার স্থান, প্রজ্ঞাপনে উল্লিখিত পদ্ধতিতে ও নির্ধারিত সময়ের মধ্যে, সরকারের অনুকূলে হস্তান্তরের নিমিত্ত কর্তৃপক্ষের নিকট অর্পণের নির্দেশ প্রদান। (২) উপ-ধারা (১) এর দফা (গ) এর অধীন আদেশের ফলে কোন বিমানঘাঁটি, বিমানবন্দর, বিমান প্রশিক্ষণ সংস্থা বা বিমান রক্ষণাবেক্ষণ সংস্থা ক্ষতিগ্রস্ত হইলে উহাকে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে। (৩) উপ-ধারা (১) এর দফা (ঘ) এর অধীন ক্ষতিগ্রস্ত বিমানঘাঁটি, বিমানবন্দর, বিমান প্রশিক্ষণ সংস্থা বা বিমান রক্ষণাবেক্ষণ সংস্থা কর্তৃপক্ষের সহিত পারষ্পরিক সমঝোতার মাধ্যমে নির্ধারিত ক্ষতিপূরণ প্রাপ্য হইবেন। (৪) উপ-ধারা (৩) এর অধীন পারষ্পরিক সমঝোতার মাধ্যমে ক্ষতিপূরণ নির্ধারণ করা সম্ভব না হইলে, সরকার, এতদুদ্দেশ্যে, সুপ্রীম কোর্টের বিচারক হিসাবে নিয়োগ লাভের যোগ্য কোন ব্যক্তিকে সালিসকারী হিসাবে নিয়োগ করিবে এবং প্রয়োজনে, সালিসকারীকে সহায়তার জন্য ক্ষতির প্রকৃতি বিবেচনা করিয়া এতদ্‌বিষয়ে বিশেষজ্ঞ কোন ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিতে পারিবে। (৫) উপ-ধারা (৪) এর অধীন সরকার কর্তৃক কোন বিশেষজ্ঞ ব্যক্তিকে মনোনয়ন প্রদান করা হইলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাহার পক্ষে প্রতিনিধিত্ব করিবার জন্য একজন ব্যক্তিকে মনোনয়ন প্রদান করিতে পারিবে। (৬) সালিসের পদ্ধতি এবং সালিসকারী ও বিশেষজ্ঞের সম্মানী সরকার কর্তৃক স্থিরীকৃত হইবে। (৭) সালীসকারী কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করা যাইবে। (৮) এই ধারার অধীন সালিসের ক্ষেত্রে প্রচলিত অন্য কোন আইনের কোন বিধান প্রযোজ্য হইবে

End of ধারা ২৩. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭