বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭
ধারা ৩১বিমানে বিপজ্জনক পণ্য পরিবহন করিবার দণ্ড
বলবৎ
সপ্তম অধ্যায় অপরাধ ও দণ্ড
ধারা ৩১
31. বিমানে বিপজ্জনক পণ্য পরিবহন করিবার দণ্ড যদি কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নির্ধারিত শর্ত প্রতিপালন ব্যতীত বিমানে বিপজ্জনক কোন পণ্য পরিবহন করেন বা করিবার চেষ্টা করেন তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ৭ (সাত) বৎসরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন।