Skip to content

বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭

ধারা ৬এয়ারওর্দিনেস সার্টিফিকেট

বলবৎদ্বিতীয় অধ্যায় সার্টিফিকেট, লাইসেন্স, পারমিট, ইত্যাদি

দ্বিতীয় অধ্যায় সার্টিফিকেট, লাইসেন্স, পারমিট, ইত্যাদি

ধারা ৬

6. এয়ারওর্দিনেস সার্টিফিকেট (১) এয়ারওর্দিনেস সার্টিফিকেট ব্যতীত বাংলাদেশে নিবন্ধিত কোন বেসামরিক বিমান পরিচালনা করা যাইবে না। (২) এয়ারওর্দিনেস সার্টিফিকেটের জন্য নির্ধারিত পদ্ধতি ও শর্ত পূরণ সাপেক্ষে চেয়ারম্যানের নিকট আবেদন করিতে হইবে। (৩) উপ-ধারা (২) এর অধীন আবেদন প্রাপ্তির পর চেয়ারম্যান যদি এই মর্মে সন্তুষ্ট হন যে, সংশ্লিষ্ট বিমান নির্ধারিত শর্ত পূরণ করিয়াছে তাহা হইলে তিনি উহার অনুকূলে এয়ারওর্দিনেস সার্টিফিকেট প্রদান করিবেন।

End of ধারা ৬. Not in the index for this Act: Authentic English Text (official English text, PDF only).

সূচিপত্র দেখুন: বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭